সাজসাজ রব

আজ কক্সবাজার ও চট্টগ্রামে সমাবেশ করবেন জামায়াত আমির

জামায়াত

দলীয় এবং জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে আজ সোমবার পর্যটন নগরী কক্সবাজারে নির্বাচনী সফর আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই দিন তিনি বন্দর নগরী চট্টগ্রামেও বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। 

জামায়াতে ইসলামীর কক্সবাজারের নেতাদের সূত্রে জানা গেছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ সকাল ৯টায় মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার বাহারছড়া গোলচত্বর মাঠে বক্তব্য রাখবেন। এ উপলক্ষে দুই জেলার নেতাকর্মীদের মাঝে যেন সাজসাজ পরিস্থিতি বিরাজ করছে।

একই দিন বেলা ১১টায় লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে এবং বেলা ২টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে জামায়াতের নির্বাচনী সনসভা উপলক্ষে সবধরনের প্রস্তুতি শেষ করেছে দলটি। জনসভায় নিজ দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি জামায়াতের আমির প্রধান অতিথির বক্তব্য রাখবেন। 

জামায়াতের আমিরের আগমন উপলক্ষে কক্সবাজার জেলার দলটির নেতাকর্মী ও সর্মথকদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও আনন্দ। জামায়াত আমিরের আগমন উপলক্ষে রোববার জেলার বিভিন্ন স্থানে স্বাগত মিছিল বের করে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা।