আইন সমিতির নির্বাচনে আফজাল সভাপতি, মাহবুব সম্পাদক নির্বাচিত
- ০৭ মার্চ ২০২৬, ০১:২০
বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে এডভোকেট এ. কে. এম. আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।
আজ ৬ মার্চ, শুক্রবার বাংলাদেশ আইন সমিতি প্রাঙ্গণে সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় গণনা শেষে ২০২৬ সালের নির্বাহী কমিটি ঘোষণা করা ।উক্ত কমিটিতে সভাপতি পদে এ. কে. এম. আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি পদে ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল ও আলী নাছের খান।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মামুনুর রশিদ এবং নুসরাত ইয়াসমিন সুমাইয়া,সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছফওয়ান, নিশাত ফারজানা নিপা, সাংগঠনিক সম্পাদক পদে সালেহ আকরাম সম্রাট এবং মোঃ কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবদুল্লাহ আল মাসুদ, অর্থ সম্পাদক পদে মোঃ আরমান হোসাইন, দপ্তর সম্পাদক পদে বেল্লাল হোসাইন, সহ-দপ্তর সম্পাদক পদে মল্লিক ওয়াসি উদ্দিন তামী, এনরোলমেন্ট সম্পাদক মোঃ আহসান হাবিব, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক পদে তৌহিদুর রহমান, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সহ-সম্পাদক পদে আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব), প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে আব্দুস সাত্তার রনি, প্রচার ও জনসংযোগ সহ-সম্পাদক পদে মোঃ জিয়াউল ইসলাম (জিকু), আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক পদে শেখ মোঃ মুহিব্বুল্লাহ, আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে সাব্বির হোসেন সিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মেহেদী আল আমিন (শুভ), ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে এম. ওবায়দুল তালুকদার, আপ্যায়ন সম্পাদক পদে সাগর তপাদার, সহ-আপ্যায়ন সম্পাদক পদে মোঃ ফারিদুর রহমান, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ শোয়াইব, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক পদে মোঃ শামসুল হক সোহাগ, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সহ-সম্পাদক পদে মোঃ জুয়েল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মেহেদুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক পদে আবু বকর সিদ্দিক (তিতাস), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসাইন ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে হাফিজুল হক, মোঃ এমরান খান (রনি), শফিউল আলম, মোঃ হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মোঃ মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমদ এবং মোহাম্মদ মাসুম মিয়া নির্বাচিত হয়েছেন।
ভোট শেষে সমিতির সদস্যদের সম্মানার্থে ইফতার মাফফিলের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, এডভোকেট শিশির মনির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান (মিলন), এডভোকেট আরিফ খান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতিবৃন্দ ,অধস্তন আদালতের বিচারকবৃন্দ, প্রথিতযশা সদস্যসহ বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত কমিটি সমিতির সদস্যদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে তাদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, "বাংলাদেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের দৃঢ় ভূমিকা বাস্তবায়নে বাংলাদেশ আইন সমিতি সর্বদা জাগ্রত ভূমিকা রাখবে।"