৮০--৯০ দশক ছাত্র মুভমেন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির চুন্নু আহ্বায়ক, এম এ হাশেম রাজু সদস্য সচিব নির্বাচিত
- ০৭ মার্চ ২০২৬, ০১:৩৯
৮০-৯০ দশক ছাত্র মুভমেন্টের ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সাবেক ছাত্রনেতা মোঃ আলী আকবর চুন্নুকে আহবায়ক এবং সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজুকে সদস্য সচিব মনোনিত করা হয়েছে।
সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারের একটি তারকা হোটেলে ২ দিন ব্যাপি অনুষ্ঠিত বর্ধিত সভা সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ আলী আকবর চুন্নুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনিরের পরিচালনায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় বাংলাদেশী জাতীয়তাবাদের অতন্ত্র প্রহরী ও দেশনেতা তারেক রহমানের ঘোষিত কর্মসূচি ৩১ দফা বাস্তবায়নে ভ্যানগার্ড হিসেবে প্রতিটি জেলায় সাবেক ছাত্র-যুবনেতারা তাদের দীর্ঘদিনের অর্জিত মেধা দেশের উন্নয়নের কর্মকান্ডে কাজ করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
নব-নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মশিউর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক এস এম মনির উজ্জামান, ফারুক আহমেদ, মোঃ শাহ জাহান সম্রাট, এ্যাড জানে আলম, এ্যাড মাহবুবুর রহমান, খলিলুর রহমান খলিল, প্রকৌশলী মোঃ আজিমুদ্দিন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সরফরাজ হিরু, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, রাশেদ মোহাম্মদ আলী, সাইফুদ্দিন সালাম মিঠু, রফিকুল ইসলাম, ভিপি হানিফ, কবির উদ্দিন আফসারী, ওয়ালিদ হোসেন শিপন, ওয়াসি উদ্দিন শরীফ, খন্দকার আব্দুল মান্নান, জহির উদ্দিন জহির, নবী নেওয়াজ, এ্যাড শাহ আলম, নাহিদা পারভীন মুক্তি, আলমগীর নূর, মোঃ হাফিজুল ইসলাম গোলদার, ড. এটিএম মোজাম্মেল হক বকুল, প্রফেসর শামসুদ্দিন চৌধুরী, মঞ্জুর মোরশেদ চৌধুরী, কামরুল ইসলাম মজুমদার, মহিউদ্দিন কাদের, মোঃ রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, শামসুদ্দিন আহমেদ ভূইয়া, এনামুল হক ভূইয়া ধনু, মোঃ সোহাগ, মিনহাজ উদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দদের নাম ঘোষনা করা হয়।
এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্জিত গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় যেকোন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সংগঠনের নেতৃবৃন্দ সবসময় প্রস্তুত থাকবে বলে অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।
সংগঠনকে দেশের ৬৪ জেলায় শক্তিশালী করার লক্ষে সভায় সারাদেশের সমস্ত কমিটি বাতিল করার সিদ্ধান্ত গৃহিত হয়। নব-নির্বাচিত কমিটি আগামী ৬ মাসের মধ্যেই সারা বাংলাদেশে ঝিমিয়ে পড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া অবহেলিত বঞ্চিত ছাত্র-যুব নেতাদের বের করে দেশকে সমৃদ্ধশালী ও অর্থনৈতিক মন্দার হাত থেকে মুক্তির লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী দিনে বাংলাদেশের মানচিত্রে কথায় কথায় মবজাস্টিস, অগণতান্ত্রিক প্রক্রিয়া, অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই লক্ষে সারাদেশে আমাদের সংগঠন ষড়যন্ত্র ও অপশক্তিকে মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করা হয়।