চট্টগ্রাম গভ. মুসলিম হাই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত
- ১০ এপ্রিল ২০২৬, ০১:১৩
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারি মুসলিম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫- এর কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে এই পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ ও সহকারী জেলা শিক্ষা অফিসার সৈয়দ আবদুল মান্নান।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল আমিন, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হক মোহাম্মদ আবুল হোছাইন, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক নিজামী, সরকারি মুসলিম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক (প্রাতঃ) মোস্তফা বেগম হাবিবা এবং সহকারী প্রধান শিক্ষক (দিবা) মো. আনোয়ার হোছাইন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিগণ ছাত্রদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতি ছাত্রদের সংবর্ধনার ক্রেস্ট প্রদান করেন।