যুক্তরাষ্ট্রে ডা. ডোনার ও ড‍্যব সভাপতিকে সম্বর্ধনা 

যুক্তরাষ্ট্র বিএনপি

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব'র সভাপতি প্রফেসর ডা. হারুন-আল-রশিদকে সংবর্ধনা দিয়েছে উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা-বিডিএফএনএ।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ফারহাদ হালিম ডোনার, চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. হারুন-আল-রশিদ, সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

অনুষ্ঠানে বিডিএফএনএ'র চিফ অ্যাডভাইজার ও নিউইয়র্ক ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেসালিস্ট ডা. মুজিবুর রহমান মজুমদার সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা-বিএমএনএ'র সাবেক সভাপতি ডা. জামাল উদ্দিন, বিডিএফএনএ'র সহ-সভাপতি ড. মোস্তাফিজুর রহমান টিংকু এবং ডা. নীল এন টিংকু। এতে বিডিএফএনএ'র সভাপতি ও যুক্তরাষ্ট্রের জেফারসন ইউনিভার্সিটির  ফ্যাকাল্টি ড. ইবরুল চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।  

বিডিএফএনএ'র সাধারণ সম্পাদক এবং নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালের সিনিয়র সায়েন্টিস্ট ড. জাহিদ দেওয়ান শামীমের সঞ্চালনায় বক্তারা বাংলাদেশ এবং উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং স্বাস্থ্যসেবা খাতে নতুন উদ্যোগ নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টির সম্ভাবনার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের সংযোগ স্থাপনে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিডিএনএফএ এবং ড‍্যাবসহ দেশে-বিদেশে অন‍্যান‍্য চিকিৎসকদের সংগঠন সহযোগিতা ও টেকনলজি ট্রান্সফারসহ চিকিৎসা সেবার সার্বিক মান উন্নয়নে পজেটিভ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ড. নাসরিন শাহানা চাঁদনী, ডা. মাহবুবুর রহমান লিপন এবং ডা. খায়রুল সিদ্দিক রিপন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মাকসুদুল হক চৌধুরী, নাসিম আহমেদ, মোতাহার হোসেন. মোহাম্মদ বাচ্চু মিয়া, মুস্তাক আহমেদ, মোঃ মান্নান হুসাইন, শেখ আলী, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন, এ জি জাহাঙ্গীর হোসাইন, আহবাব চৌধুরী ও ফয়েজ চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফ এনএ) একটি অলাভজনক পেশাজীবী সংগঠন। জন্মলগ্ন থেকেই এই সংগঠন স্বাস্থ্যসেবা ও কমিউনিটির কল্যানে কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ মহামারির সময় সংগঠনের সাথে সম্পৃক্ত চিকিৎসকগণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে জনস্বাস্থ্য সেবায় গুরুত্ব ভূমিকা রাখেন।