ডা. ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র বিএনপি

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপির যুক্তরাষ্ট্র শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গত রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্রুকডেইল ইউনিভার্সিটি হসপিটালের পরিচালক বিশিষ্ট চিকিৎসক ডা. মজিবুর রহমান মজুমদার।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি নাছিম আহমেদ।

ডা: ফরহাদ হালিম ডোনার তার বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা উপহার দেওয়া এবং সেই লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, একজন চিকিৎসক হিসাবে আমাদের প্রধান কাজ হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী যেন সাধারণ মানুষকে উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করতে পারেন সে লক্ষ্যে কাজ করা। তারই ধারাবাহিকতায় তার যুক্তরাষ্ট্র সফর এবং যুক্তরাষ্ট্রের বসবাসরত বাংলাদেশী ডাক্তারদেরকে কিভাবে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত করে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা যায়, সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে কিভাবে একটি উন্নত  ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সেই বিষয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল শ্রেণী পেশার  বাংলাদেশীদের কে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ডা. ডোনার। 

ডা: মজিবুর রহমান মজুমদার বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতিসংঘ, ওয়াশিংটন হোয়াইট হাউসহ বাংলাদেশের হাসিনা বিরোধী সকল আন্দোলন সংগ্রামের এবং গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন সংগ্রামের সর্বদাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তাই এ সকল নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের কাছে পুরাতন এবং নতুন সকল পেশার সমন্বয়ে আন্দোলন সংগ্রামের সক্রিয়দেরকে নিয়ে একটি শক্তিশালী যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতাকে দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে কাজে লাগাতে আগ্রহী। তারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যেকোন আহবানে সাড়া দিয়ে উনার পাশে থাকবেন এবং বাংলাদেশের মানুষকে একটি উন্নত চিকিৎসা ব্যবস্থা উপহার দেওয়ার প্রধানমন্ত্রী যেকোনো নির্দেশনা পালনে সর্বদায় প্রস্তুত আছেন।

সভায় যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলহাজ্ব মুক্তিযোদ্ধা বাবর আলী, সায়েদুল হক, ডাঃ শামীম দেওয়ান, গিয়াস উদ্দিন, আক্তার হোসেন বাদল, মাকসুদ চৌধুরী, এম এ বাতিন, নাছিম আহমেদ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সৈয়দা মাহমুদা শিরিন, ভিপি মোঃ আলমগীর খান, এটিএম হেলালুর রহমান, জামালুর রহমান চৌধুরি, কাজী আমিনুল ইসলাম স্বপন, তারেক চৌধুরি দিপু, মোঃ বাচ্চু মিয়া, সালেহ আহমেদ মানিক, রাশেদ রহমান, ফরহাদ হোসেন মৃধা, ফয়েজ আহমেদ, মাহমুদুল হক দুলাল, মুস্তাফিজুর রহমান প্রিন্স, খলিলুর রহমান, রিপন, মোঃ মনির উদ্দিন, মইন আহমেদ, সারওয়ার, নরুল ইসলাম, জাহিদ হাসান সুমন, সাদ্দাম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিপন ও মনির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।