পেমেন্ট ক্লিয়ার করে দিলাম, সে চলে গেল: নায়লা

নায়লা

অনলাইনে কেনাকাটার বিষয়ে ভক্ত-অনুরাগীদের জন্য নতুন অভিজ্ঞতা শেয়ার করেছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তেমনিই এক অভিজ্ঞতার কথা জানালেন।

পোস্টে নায়লা নাঈম বলেন, ‘আমি সাধারণত কোন কিছু সরাসরি অনলাইনে অর্ডার করি না, কারণ আমার ডেলিভারি রিসিভ করা নিয়ে প্যারা হয়। 
দেখা যায় যে আমি হয় এখানে থাকি বা ওখানে থাকি, অনেক সময় প্রোডাক্ট চেক করে রিসিভ করতে হয়, তখন সবকিছু মিলিয়ে সমস্যা হয়ে যায়। 
পার্সেলগুলি কখনোই আমার নামে থাকে না। তারপরও যখন রিসিভ করতেই হয় সরাসরি, দেখা যায় যে মাস্ক পড়ে মাথায় কাপড় দিয়ে প্রোডাক্ট রিসিভ করি।

আজকে একটি পণ্য রিসিভ করার সময় ডেলিভারি ম্যান অনেক আন্তরিকতার সাথে বলল আপা আপনার কাজগুলো আমার ভালো লাগে আপনাকে আমি ফলো করি। প্রচন্ড আনইজি নিয়ে পেমেন্ট ক্লিয়ার করে দিলাম। সে চলে গেল।’

প্রসঙ্গত, ১৭ বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত দন্ত চিকিৎসক নায়লা নাঈম। ২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন। পাশাপাশি ভার্চ্যুয়াল জগতে খোলামেলা ছবি প্রকাশ করে সমালোচিত হয়েছেন।

তার আবেদনময়ী ছবির কারণে ভারতের এক গণমাধ্যম নায়লা নাঈমকে বাংলাদেশের সানি লিওনি বলে আখ্যা দিয়ে একটি ভিডিও প্রকাশ করে। ১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে নায়লা নাঈম ও সানি লিওনির আবেদনময়ী ছবিগুলো স্থান পায়। পুরো ছবির কোলাজ ভিডিওর সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া হয়। এতে বলা হয়, ‘বাংলাদেশি সানি লিওনি’ নায়লা নাঈমের প্রচুর ভক্ত ও অনুসারী আছে। তার জনপ্রিয়তা অনেক।