‘কেউ জিজ্ঞেস করে না আমি কেমন আছি?’

নায়লা

বিপদে-আপদে সবার প্রয়োজনে আমি ছুটে যাই। বন্ধুর গার্লফ্রেন্ড কাট মারছে... আমার সময় দিতে হয়। বান্ধবীর বয়ফ্রেন্ড পল্টি মারছে...কান্নাকাটি আমার সামলাতে হয়। কিন্তু দিনশেষে প্রিয়জনরা কি আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি? আমাকে কি কারো সময় দিতে হবে? এভাবেই নিজের বিরুদ্ধে নিজেই ক্ষোভ ঝাড়লেন আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। বলছেন নিজের অভিমানের কথাও।

আজ বুধবার (১২ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে নিজের অভিব্যক্তির কথা জানান এই মডেল।

পোস্টে নায়লা নাঈম লেখেন- 
‘বন্ধুর গার্লফ্রেন্ড কাট মারছে... আমার সময় দিতে হয়।
বান্ধবীর বয়ফ্রেন্ড পল্টি মারছে...কান্নাকাটি আমার সামলাতে হয়।
কাজিনের বাচ্চাকাচ্চা পয়দা হইছে... আমার হসপিটাল ডিউটি করতে হয়।
প্রিয় বান্ধবী চলে গেছে... সার্কেলে সবাই কান্নাকাটি করে, তাও সামলাতে হয় আমার।
ফ্যামিলির সদস্যদের অসুখ বিসুখ... সেটাও দেখতে হয় আমার।
সবার আপদে বিপদে দৌড়ে যেতে হয়। ভালো কথা। খুবই মহৎ কাজ করি আমি, আপনারা সবাই বলবেন।
দিনশেষে প্রিয়জনরা কি আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি? আমাকে কি কারো সময় দিতে হবে?’

প্রসঙ্গত, ১৭ বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত দন্ত চিকিৎসক নায়লা নাঈম। ২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন। পাশাপাশি ভার্চ্যুয়াল জগতে খোলামেলা ছবি প্রকাশ করে সমালোচিত হয়েছেন।

তার আবেদনময়ী ছবির কারণে ভারতের এক গণমাধ্যম নায়লা নাঈমকে বাংলাদেশের সানি লিওনি বলে আখ্যা দিয়ে একটি ভিডিও প্রকাশ করে। ১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে নায়লা নাঈম ও সানি লিওনির আবেদনময়ী ছবিগুলো স্থান পায়। পুরো ছবির কোলাজ ভিডিওর সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া হয়। এতে বলা হয়, ‘বাংলাদেশি সানি লিওনি’ নায়লা নাঈমের প্রচুর ভক্ত ও অনুসারী আছে। তার জনপ্রিয়তা অনেক।