মা‌র্কিন শীর্ষ ব্যবসায়ীরা বাংলাদেশে

যুক্তরাষ্ট্র

বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা খুঁজে দেখতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

বুধবার (১২ আগস্ট) এক বার্তায় তিনি এ তথ্য জানান।

ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগত জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে নতুন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ খুঁজতে বাংলাদেশে এসেছে।

তিনি বলেন, এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পাঁচ দশকেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে তিন দিনের সফরে মঙ্গলবার মার্কিন ব্যবসায়ীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসে।