সরকারের করণীয় নিয়ে সাংবাদিক আকবরের পোস্ট

আকবর

চলমান গ্যাস-বিদ্যুৎ সংকট ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইস্যুতে সরকারের করণীয় নিয়ে মন্তব্য করেছন বিবিসির সাবেক সাংবাদিক এবং যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার আকবর হোসেন। বলেছেন, ৪টি বিষয়ের ওপর সরকারের সফলতা নির্ভর করে।

আজ বুধবার (১২ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে আকবর হোসেন বলেন, ‘একটা সরকারের সাফল্য এবং দেশ এগিয়ে যায় চারটি বিষয়ের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বিদ্যুত গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ, ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভালো যোগাযোগ ব্যবস্থা- সড়ক ও রেলপথ এবং সুশাসন।’

তিনি বলেন, এ চারটি বিষয় সরকার করতে পারলে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে নেয়। সরকারকে বলতে হয় না কোটি কোটি কর্মসংস্থান করবো, হেনো করবো তেনো করবো, বিদেশি বিনিয়োগ আনবো। কিচ্ছু বলতে হবে না। সবকিছু অটোমেটিক হবে। আর এই চারটি বিষয় করতে না পারলে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশের মানুষ একটা ফটোকপির দোকান দিতেও আগ্রহ পাবে না।’

প্রসঙ্গত, আকবর হোসেন দীর্ঘদিন ধরে বিবিসি বাংলাতে কর্মরত ছিলেন এবং ঢাকায় বিবিসি বাংলার জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কাজ করেছেন। তিনি ২০২৫ সালের ১৭ এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।