এবার প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মালয়শিয়া হয়ে চীনে প্রথম সরকারী সফরে যান। এরইমধ্যে ভারতে সফরে যেতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রন জানিয়েছে দেশটি। কিন্তু দ্বিপাক্ষিক নানান ইস্যুতে এ নিয়ে টানাপোড়েন চলছে বিধান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তবে রবিবার পররাষ্ট্র মন্ত্রনালয় এ নিয়ে ঢাকার অবস্থান জানিয়ে দিয়েছে। এখন ভারত চাচ্ছে যেকোন মূল্যে প্রধানমন্ত্রী যেন ভারত সফরে যায়