অবশেষে দুই আয়মান

সাদিয়া

দুজনেই নিজ নিজ ক্ষেত্রে পরিচিত মুখ। একজন অভিনয়জগতে, অন্যজন শিক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী। নামের মিলের কারণে দীর্ঘদিন ধরে সাদিয়া আয়মান ও আয়মান সাদিককে নিয়ে একটি প্রশ্ন ছিল তারা কি বাস্তবে ভাই-বোন?

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকেই এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এমনকি তাদের ফেসবুক পোস্টের মন্তব্যেও নিয়মিত দেখা গেছে, তারা একই পরিবারের সদস্য কি না এমন কৌতূহল।

মজার বিষয় হলো, নামের এত মিল থাকলেও এতদিন সরাসরি দেখা হয়নি দুজনের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) ফেসবুক পেজে আয়মান সাদিকের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

ছবির সঙ্গে সাদিয়া লেখেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’

দুই আয়মানকে একই ফ্রেমে দেখে নেটিজেনদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি হয়েছে। অনেকে মজা করে তাদের ভাই-বোন হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার দুজনের চেহারায়ও মিল খুঁজে মন্তব্য করেছেন।

ছবি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে হাজারো প্রতিক্রিয়া আসে। এতে স্পষ্ট হয়েছে, নামের মিলের কারণে সাদিয়া আয়মান ও আয়মান সাদিককে নিয়ে মানুষের কৌতূহল এখনো বেশ প্রবল।

এদিকে সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে মহিদুল মহিম পরিচালিত নাটক ‘প্রিয় পরিবার’-এ। জুনে অনলাইনে প্রকাশিত নাটকটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।