ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটিতে সভাপতি অদিতি সম্পাদক অন্তর
- ১৯ আগস্ট ২০২৬, ২০:৩৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদের ২০২৬-২৭ সেশনের নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সানজানা আফিফা অদিতি এবং সাধারণ সম্পাদক পদে মোঃ অন্তর সেখ (অন্তর) মনোনীত হয়েছেন।
আজ ১৯ আগস্ট (২০২৬) বুধবার এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের বিগত কমিটির সভাপতি আব্দুল্লাহ্ আল মুবিন রিফাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন এবং মডারেটর মনিরা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি- মেহজাবিন আল মারজান,আব্দুল কাদের, ফাইরুজ আনিকা, আদিত্য আহসান সজিব,চন্দ্রিমা হালদার,ফারিহা তাসনীম হৃদি এবং আব্দুল মুক্তাদির। যুগ্ম-সাধারণ সম্পাদক- অনন্যা রুবাইয়া, মোঃ শামীম হোসাইন,তাজনিন ফারজানা (তমাল) এবং মাহফুজুর রহমান আলিফ প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদের (২০২৬-২৭ শিক্ষাবর্ষে) আংশিক কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন ও প্রকাশ করা হবে। আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এই নতুন কমিটির মেয়াদ অনুমোদন দেওয়া হয়েছে।