যুক্তরাষ্ট্রে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- ২১ আগস্ট ২০২৬, ১৮:৪৬
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্টের নিউইর্য়ক শাখার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী।
নিউইর্য়ক স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদ রহমান ও জহির খানের যৌথ সঞ্চালনায় এতে যুক্তরাষ্ট্র বিএনপি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আব্দুস সবুর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ এবং অন্যতম নেতা এবাদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর বিএনপির মহানগর দক্ষিণের সদস্য সচিব বদিউল আলম এবং মহানগর উত্তরের সদস্য সচিব ফয়েজ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবু সাইদ আহমেদ, সেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, সহ-আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য নুর আলম, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম দিপু, সাবেক সদস্য সচিব হারুন মিয়া, নিউইয়র্ক স্টেটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রিয়াদ মাহমুদ, যুক্তরাষ্ট্র যুবদলের অন্যতম নেতা আতিকুল আহাদ, যুবদল নেতা শরীফ হোসেন, মনির হোসেন, সেচ্ছাসেবক দল নেতা টিপু, কবির হোসেন, হারুন অর রশীদ, হামিদুর রহমান, নিউইয়র্ক স্টেটের সাবেক ক্রীড়া সম্পাদক আহমেদ বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সমৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা শেষে নেতৃবৃন্দ একসাথে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন।