সেই তানিমকে অব্যাহতি

বিএনপি

সামাজিক যোগাযোগমাধ্যমে তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডসংক্রান্ত তথ্য প্রকাশের পর তাকে বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিকস ডিজাইনারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য বিএনপি মিডিয়া সেল কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি প্রতিষ্ঠানের পেশাগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও অভ্যন্তরীণ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিবেচনা করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ আগস্ট থেকে তানিম সুফিয়ানীকে ডিজিটাল টিমের গ্রাফিকস ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তানিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব কিংবা সম্পৃক্ততা থাকবে না।