ওয়ালটনে ২০০ পদে চাকরি
- ৩১ আগস্ট ২০২৬, ১৭:৪৭
ওয়ালটন প্লাজা ডেপুটি ম্যানেজার (শোরুম) পদে ২০০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৫ আগস্ট থেকে এ নিয়োগে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন প্লাজা
পদের নাম: ডেপুটি ম্যানেজার (শোরুম)
নিয়োগপ্রাপ্ত হবেন: ২০০ জন
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীদের বিবিএ বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি শোরুমের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকা প্রয়োজন। এ পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ২৫ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬