নায়লার ক্রাশ কাহিনী

নায়লা

সামাজিকমাধ্যমে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। এবার ক্রাশ নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দীর্ঘ একটা লম্বা সময় ধরে আমি শুনেছি আমি এর অথবা ওর ক্রাশ। এমন কি এখনও অনেকের কাছেই শুনতে হয় আমি তাদের ক্রাশ ছিলাম। 

নতুন কারো সাথে পরিচয় হলেই পরিচয় পর্ব শেষেই আমার শুনতে হয় কোন আমলে তাদের ক্রাশ ছিলাম।

সারা জীবনে আমার কোনদিন রিয়েলাইজেশনই হয় নাই ক্রাশের আসল মানে কি! 

সকালে ঘুম থেকে উঠে তার প্রোফাইল স্টক করা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া অব্দি তার একটিভিটি ফলো করা... তার নতুন পোষ্টের জন্য অপেক্ষা করা... পোস্ট দিতে দেরি হলে মনের মধ্যে তার জন‍্য উথাল পাতাল করা… 

একই পোস্ট বারবার দেখা... পুরনো পোস্টগুলো সময় পেলেই খুজে খুজে দেখা... মাঝে মাঝে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠা! 

শেষ সময় এসে এই ক্রাশটাই খাইলাম মনে হয় দুবাইয়ের এই ডেন্টিস্টের উপর! 

ডেন্টিস্ট ডেন্টিস্ট চিমটি চিমটি! 

এখন আমার দুবাই যাইতেই হবে! 

I love Katanaa

শেষ কথা Female inner এর ড্রেসগুলো সত্যিই অসাধারণ। আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি। আপনারও নিতে পারেন আপনার ক্রাশদের জন্য।’