আশির দশকের ট্রেন্ডে তারকারা
- ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৬
প্রযুক্তির দ্রুত পরিবর্তন আর সময়ের সঙ্গে ফ্যাশনের ধরন বদলালেও পুরোনো দিনের স্মৃতির প্রতি মানুষের আকর্ষণ কমেনি। সেই নস্টালজিয়াকেই এবার নতুন মাত্রা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
এআই প্রযুক্তির সাহায্যে নিজের বর্তমান ছবিকে রূপান্তর করে নেটিজেনরা ফিরে যাচ্ছেন কয়েক দশক আগের সময়ের ফ্যাশন ও সৌন্দর্যের আবহে। চার দশক আগের সেই চেনা সাজ, পোশাক ও ছবির নান্দনিকতায় নিজেদের কেমন দেখাতেন, সেটিই এখন ভার্চুয়ালি দেখে নিচ্ছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই রেট্রো ট্রেন্ডে সাধারণ মানুষের পাশাপাশি যুক্ত হয়েছেন বিনোদন জগতের তারকারাও। নিজেদের ছবিতে এআইয়ের মাধ্যমে পুরোনো দিনের আবহ তৈরি করে তারাও উপভোগ করছেন নস্টালজিয়ার নতুন এই রূপ।
আশির দশকের ছবিতে পূর্ণিমা, অপূর্ব, ভাবনাদের কেমন লাগছে—দেখে আসা যাক।
ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’
বাইকে বসে আছেন অপূর্ব, চোখে কালো চশমা। স্টাইলিশ লুকে তোলা ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।’
শ্যামল মাওলা লিখেছেন, ‘রেট্রো, যে ফ্যাশন কখনো পুরোনো হয় না।’
ছবিটি পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’
ছবিটি পোস্ট করে তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’
তমা মির্জার ভাষ্য, ‘ট্রেন্ড ফলো করলাম।’
পূজা চেরী লিখেছেন, ‘করলাম আরকি।’
‘চা গরম’ সিনেমার ডাক্তার ইরিন চরিত্রকে আশির দশকের লুক দিয়েছেন সাফা কবির।