সমুদ্রসৈকতে কার সঙ্গে পারশা?

পারশা

নগরজীবনের ব্যস্ততা থেকে দূরে অবকাশ যাপনে শ্রীলঙ্কায় গেছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। দেশটির নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সমুদ্রসৈকতে খোশমেজাজে সময় কাটাচ্ছেন তিনি। ভ্রমণের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবির মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পারশা।

শেয়ার করা ছবিগুলোতে সমুদ্রের নীল জলে ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠতে দেখা গেছে তাকে। কখনো পানিতে দাঁড়িয়ে, কখনো সৈকতের বালুচরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন এই সংগীতশিল্পী।

ছবিগুলোতে পারশার পরনে দেখা গেছে সাদা রঙের স্টাইলিশ নেটের পোশাক। মাথায় থাকা হ্যাট তার সৈকতের সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। নীল সমুদ্রের পটভূমিতে সাদা পোশাকে পারশার উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা আবহ।

একটি ছবিতে দূর সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসতে দেখা গেছে তাকে। অন্য একটি ছবিতে বালুচরে বসে বালিতে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা। আরেক ছবিতে পূর্ণাঙ্গ সাজে সৈকতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে।

পারশার শেয়ার করা এসব ছবিতে শ্রীলঙ্কার সমুদ্রসৈকতের সৌন্দর্যের পাশাপাশি তার ছুটির দিনের স্বচ্ছন্দ ও আনন্দময় মুহূর্তগুলোও ধরা পড়েছে।

তবে তিনি কার সঙ্গে গিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।