শ্রীলীলার যে ভিডিওর ভিউ ২৫ কোটি ৮১
- ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। নিয়মিত ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ, ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ও কাজের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন শ্রীলীলা। পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার রিল্যাক্সের তথ্য অনুযায়ী, ভিডিওটি এখন পর্যন্ত ২৫ কোটি ৮১ লাখের বেশি বার দেখা হয়েছে।
ভিডিওটিতে পড়েছে ১ কোটি ১১ লাখের বেশি লাইক। পাশাপাশি পোস্টটিতে মন্তব্য এসেছে প্রায় ৩৬ হাজার ৩০০টি। এই পরিসংখ্যানের ফলে ভারতীয় তারকাদের ইনস্টাগ্রাম পোস্টগুলোর মধ্যে এটি সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।
সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। দক্ষিণী সিনেমার পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। পরিচালক অনুরাগ বসুর সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন তিনি।
এ ছাড়া অভিনেতা ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও দেখা যাবে শ্রীলীলাকে। আরও কয়েকটি সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী।