লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
- ১১ নভেম্বর ২০২৬, ১৮:৪৭
রাজধানীর লালবাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানা এলাকার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিপু (৪০) ও মো. ফারুক (৪৮)। পুলিশ জানায়, দিপু লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন। তাঁর বাবার নাম মৃত সৈয়দ মোহাম্মদ আলী। তিনি চকবাজার থানার পলাশী এলাকার ঢাকেশ্বরী রোডের ২২/বি নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা।
অন্যদিকে, ফারুক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি। তিনি লালবাগ থানার শহীদনগরের কসাই গলি এলাকার ৩৫ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা। পুলিশি প্রতিবেদনে তাঁকে পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
লালবাগ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সোমবার রাতে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেন।