প্রেমকান্ডে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ

এনভিডিয়া
বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এবং তা ঘিরে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁর পদত্যাগের খবর প্রকাশিত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের বিরুদ্ধে দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি সম্পর্ক ছিল চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন এক নারীর সঙ্গে। অন্য সম্পর্কটি ছিল এনভিডিয়ারই একজন কর্মীর সঙ্গে।

প্রতিবেদন অনুযায়ী, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর বিষয়টি তদন্তে স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এ নিয়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরেও উদ্বেগ তৈরি হয়।

এর আগে কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চান হুয়াং। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের এক কর্মীর সঙ্গে তাঁর আরেকটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হলে নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে।

এদিকে, নতুন স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। স্থায়ী সিইও নিয়োগের লক্ষ্যে পরিচালনা পর্ষদ ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনায় নেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছেন জেনসেন হুয়াং। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে এনভিডিয়ার বৈশ্বিক উত্থানেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁর নেতৃত্বে এনভিডিয়া বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমন সময়ে তাঁর পদত্যাগের খবর প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নেতৃত্ব ও ব্যবসায়িক কৌশল নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: বিবিসি