নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগের দাবিতে স্মারকলিপি

এনটিআরসিএ
  © সংগৃহীত

শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত ৬০০০ এর অধিক শিক্ষার্থীর জন্য দ্রুত শতভাগ নিয়োগ সুপারিশের দাবিতে স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীরা।

সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিরীনা আক্তার, খোরশেদ আলম, মোঃ নূরকুতুবুল আলম, শাকিল মিয়া, অনন্যা রানী , রায়হানুল ইসলাম প্রমূখ।

পরীক্ষার্থীরা ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতদের জন্য ৬,০০০ পদ সংরক্ষণ করার সাম্প্রতিক সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

মেধা তালিকায় থাকা কেউই যেন আর সুপারিশবঞ্চিত না থাকে, সেই লক্ষ্যে তারা ৩টি সুনির্দিষ্ট দাবি জানান।

তাদের দাবি গুলো হলো:

১. দ্রুত সময়ের মধ্যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ: শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৮তম সুপারিশবঞ্চিতদের জন্য বরাদ্দকৃত ৬,০০০ পদে ১৯তম গণবিজ্ঞপ্তির পূর্বেই দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। তবে এই প্রক্রিয়ায় স্কুল স্তরের ন্যায় কলেজ স্তরের সুপারিশবঞ্চিতদের জন্যও শতভাগ (১০০%) শূন্যপদ নিশ্চিত করতে হবে।

২. বিষয়ভিত্তিক পদ বৃদ্ধি ও ডাবল সুপারিশ বন্ধ: কর্মরত নন-ইনডেক্সধারী এবং ইতিপূর্বে যোগদান না করা প্রার্থীদের একই স্তরের পদে পুনরায় ডাবল সুপারিশ বন্ধ করা হোক এবং ই-রিকুইজিশনের মাধ্যমে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করা হোক।

৩. এক আদেশে সবার চাকরি নিশ্চিতকরণ ও বয়স সুরক্ষা: এই বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রকৃত যোগ্য প্রার্থীর সংখ্যা অনুপাতে পদ বৃদ্ধি করে অবশিষ্ট সকল প্রার্থীর শতভাগ কর্মসংস্থান এক আদেশে সুনিশ্চিত করা হোক এবং যাদের বয়স শেষ, তাদের ‘বয়স সুরক্ষা’ দেওয়া হোক।


মন্তব্য