বেরোবিতে দেশীয় অস্ত্রের মহড়া

বেরোবি
  © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার পর থেকে রংপুর মহানগরসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা গেছে।

কর্মসূচিতে অংশ নেওয়া এক যুবদল কর্মী বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি সংহতি জানাতে তারা সেখানে অবস্থান নিয়েছেন। একইসঙ্গে তিনি ছাত্রশিবিরের সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেন।

এর আগে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির উভয় পক্ষই একই স্থানে পৃথক কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তবে নির্ধারিত সময় পর্যন্ত ঘটনাস্থলে ছাত্রশিবির বা তাদের সহযোগী কোনো সংগঠনের নেতাকর্মীদের দেখা যায়নি।

সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হয়েছে।


মন্তব্য