বিশ্ববাজারে কেন বাড়লো তেলের দাম

তেল
জ্বালানি তেল  © সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে স্বক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবং মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার বিষয়ে ইরানের অনীহার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১ জুলাই) ভোরে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে ৭৩.৪৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা ০.৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০.১৩ ডলারে পৌঁছেছে। 

মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের আলোচনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগের কারণেই মূলত তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কিছু অগ্রগতি হওয়ায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৪৫ ডলার কমেছিল, যা ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর সবচেয়ে বড় প্রান্তিক পতন।

একইভাবে ডব্লিউটিআই ক্রুডের দামও ব্যারেল প্রতি প্রায় ৩১ ডলার কমেছিল, যা ২০২০ সালের করোনা মহামারির পর সর্বোচ্চ পতন হিসেবে চিহ্নিত হয়েছে।


মন্তব্য