আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জ্বালানি তেল
  © সংগৃহীত

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন মূল্যহার অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিনের দাম ১৩৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই মূল্যহার আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে জুলাই মাসেও একই মূল্য নির্ধারণ করা হয়েছিল। ফলে টানা আরেক মাস দেশের জ্বালানি তেলের খুচরা দামে কোনো পরিবর্তন আসছে না।


মন্তব্য