দুই মিউচুয়াল ফান্ডের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কতা

শেয়ারবাজার
  © সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফান্ড দুটি হলো- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই জানিয়েছে, ফান্ড দুটির ইউনিটের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে সংশ্লিষ্ট সম্পদ ব্যবস্থাপকদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে উভয় ফান্ডের সম্পদ ব্যবস্থাপক জানিয়েছেন, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ইউনিটের দাম বাড়ছে।

তিন মাসে ফনিক্স ফান্ডের দাম বেড়েছে ১১৭ শতাংশ

ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম গত তিন মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২৪ জুন ফান্ডটির ইউনিটের দাম ছিল ৮ টাকা ৫০ পয়সা। ২২ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ১৮ টাকা ৫০ পয়সায়।

অর্থাৎ এ সময়ে ইউনিটপ্রতি দাম বেড়েছে ১০ টাকা বা ১১৭ দশমিক ৬৫ শতাংশ।

এক মাসে প্রাইম ফান্ডের দাম বেড়েছে ৫০ শতাংশ

অন্যদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম গত এক মাসেও দ্রুত বেড়েছে। ৩০ আগস্ট ফান্ডটির ইউনিটের দাম ছিল ২০ টাকা ৮০ পয়সা। ২২ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ৩১ টাকা ২০ পয়সায়।

এতে এক মাসে ইউনিটপ্রতি দাম বেড়েছে ১০ টাকা ৪০ পয়সা বা ৫০ শতাংশ।

দুই ফান্ডের ইউনিটের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও এর পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে সম্পদ ব্যবস্থাপকদের দেওয়া জবাবে জানানো হয়েছে।


মন্তব্য