এক কোম্পানির লভ্যাংশ ঘোষণা

ডিভিডেন্ড
  © সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৪০ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৮ পয়সায়, যা আগের বছর ছিল ৪ টাকা ৭৭ পয়সা।

এদিকে ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৬০ টাকা ৩৩ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে এ মূল্য ছিল ৫৮ টাকা ৩২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। হাইব্রিড পদ্ধতিতে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের পুলিশ প্লাজার পাশে গুলশান শুটিং ক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে।

ঘোষিত নগদ লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৬ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি।


মন্তব্য