প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ PM
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. লকিয়ত উল্লাহ। গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রীর উপদেষ্টার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বায়োফার্মা লিমিটেডের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট আলা উদ্দিন খান আকাশ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ডা. লকিয়ত উল্লাহ বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে জহির উদ্দিন স্বপনকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।
এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট অব অনার) প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে দেশের ওষুধশিল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ওষুধ রপ্তানি সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বৈশ্বিক বাজারে বায়োফার্মার অবস্থান আরও সুদৃঢ় করা, নতুন বাজারে প্রবেশ, আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব বৃদ্ধি এবং দেশীয় মানসম্মত ওষুধের বিশ্বব্যাপী পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ডা. লকিয়ত উল্লাহ বায়োফার্মার ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কৌশল এবং দেশের ওষুধ রপ্তানি খাতে আরও কার্যকর অবদান রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনায় জহির উদ্দিন স্বপন বায়োফার্মা লিমিটেডের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানান। দেশের ওষুধশিল্পের উন্নয়ন এবং এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তার বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
সাক্ষাতে বিশেষ গুরুত্ব পায় স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট মহলের মতে, এলডিসি উত্তরণের পর দেশের যেসব শিল্প খাত নতুন করে প্রতিযোগিতার মুখে পড়তে পারে, তার মধ্যে ওষুধশিল্প অন্যতম। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান বাণিজ্যিক সুবিধা ও মেধাস্বত্বসংক্রান্ত নীতির পরিবর্তনের প্রভাব মোকাবিলা এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
এ পরিস্থিতিতে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখা, নতুন রপ্তানি বাজার সৃষ্টি, পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা এবং ওষুধ রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি ও নীতিগত সহযোগিতার বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
বায়োফার্মার পক্ষ থেকে জানানো হয়, সরকারের নীতিগত সহযোগিতা, শিল্প খাতের দূরদর্শী নেতৃত্ব এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্ভাবনী উদ্যোগের সমন্বয় ঘটলে বাংলাদেশের ওষুধশিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার মূল্যবান সময়, আন্তরিকতা ও গঠনমূলক মতামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. লকিয়ত উল্লাহ। একই সঙ্গে জহির উদ্দিন স্বপনের দূরদর্শী চিন্তাভাবনা ও নেতৃত্বের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, তাঁর সফল নেতৃত্বে সরকারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।