পিছাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
আগামী ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘২০ জুলাই ফলাফল প্রকাশ হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন।’
গত ২১ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে চলে ২০ মে পর্যন্ত।