মালদ্বীপে কার সঙ্গে অবকাশে কেয়া পায়েল

কেয়া পায়েল
কেয়া পায়েল  © সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দিয়ে লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের মুহূর্ত শেয়ার করছেন এই অভিনেত্রী। কখনো অভিজাত হোটেলে বাথটাবে আয়েশ করছেন আবার কখনো স্পিডবোটে ঘুরছেন। আবার মাঝে মাঝে খাবারের ছবি শেয়ার করছেন। ছবি-ভিডিওগুলো তার অনুসারীরাও দিচ্ছেন নানারকম প্রতিক্রিয়া।

তবে এর ফাঁকেই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে কেয়া পায়েলের সঙ্গে রয়েছেন এক যুবক। ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছেন তারা। ওই যুবককে খাইয়েও দিচ্ছেন পায়েল। সামাজিকমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

অনেকের মনেই কৌতূহল কে এই যুবক। বিষয়টি নিয়ে জানার জন্য অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বিদেশে থাকায় তার নম্বরটি বন্ধ। হোয়াটসঅ্যাপেও সংযোগ পাওয়া যায়নি।

তবে দেশের কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই যুবকের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই নাকি তার সঙ্গে প্রেম চলছে অভিনেত্রীর। এর আগে যুক্তরাজ্যেও একসঙ্গে তারা ঘুরতে গিয়েছিলেন। পায়েল-প্রাচুর্যের সম্পর্কের কথা নাকি তাদের পরিবারও জানে। ভবিষ্যতে এক হতে পারে দুই পরিবার।

যদিও বিষয়টি নিয়ে এখনো অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অন্তর্জালে তাদের নিয়ে চর্চায় মেতে রয়েছে নেটিজেনরা।


মন্তব্য