শুটিংয়ে রাশমিকার সঙ্গে কী ঘটেছে?
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:১৯ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৬, ০৬:১৯ PM
ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। চোটের কারণে চিকিৎসক তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ এই দুটি সিনেমার কাজ। এর মধ্যে একটি ছবির শুটিং চলাকালেই তিনি আহত হন।
প্রতিবেদন অনুযায়ী, আঘাতের ফলে তার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল) পুরোপুরি ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত উচ্চমাত্রার শারীরিক অনুশীলনের মধ্যে থাকেন।
জানা গেছে, সিনেমার একটি নাচ ও অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে কঠিন শারীরিক কসরত করার সময় এই দুর্ঘটনার শিকার হন রাশমিকা।
তবে দুর্ঘটনা কিংবা নিজের শারীরিক অবস্থা নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
বর্তমানে রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে রাহুল সংকৃত্যন নির্মিত ‘রাণাবলী’ সিনেমাতেও তার অভিনয়ের কথা রয়েছে।
এর আগে রাশমিকা ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।