থাইল্যান্ডে কী করছেন সাদিয়া?

সাদিয়া আয়মান
  © সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কেবল অভিনয় দক্ষতা দিয়েই নয়, নিজস্ব স্নিগ্ধতা ও প্রাঞ্জল ব্যক্তিত্ব দিয়েও দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। কাজের ব্যস্ততার পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। বিভিন্ন ইস্যুতে ভক্ত অনুরাগীদের সঙ্গে নিজের মতামত শেয়ার করেন।

নিয়মিতই অনুরাগী ও অনুসারীদের সঙ্গে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন সাদিয়া। এবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী লিখেন, ‘আমি এতটাই খুশি ছিলাম যে আমার চোখ দুটোও যেন হাসছিল, যার জন্য সেগুলো প্রায় দেখাই যাচ্ছিল না।’

ছবির পেছনের মজার অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও জানান, ছবি তোলার ঠিক আগেই চকলেট খেয়েছিলেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘আমি চকলেট খেয়েছিলাম, যা এখনও আমার ঠোঁটের চারপাশে লেগে আছে! মুছে ফেলতে ভুলে গিয়েছিলাম, তবে যাই হোক, ব্যাপার না।’

কোনো কৃত্রিমতা ছাড়া নিজের এমন সাবলীল ও কিউট লুকটি চোখ এড়িয়ে যায়নি অভিনেত্রীর নিজেরও। আর তাই আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি যোগ করেন, ‘এই ছবিগুলো পোস্ট না করে পারলাম না, কারণ নিজেকে ভীষণ কিউট লাগছিল।’

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথে সড়ক ভ্রমণের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হয়। সেই শান্ত পরিবেশ আর চমৎকার দিনের স্মৃতি চারণ করে সাদিয়া বলেন, ‘ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার এই সুন্দর গাড়ি ভ্রমণটা খুব উপভোগ করেছি। কী দারুণ আর শান্ত একটা দিন ছিল।’

সামাজিকমাধ্যমে অভিনেত্রীর এই প্রাণবন্ত ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের ভালোবাসায় ভেসে যাচ্ছে কমেন্ট বক্স। জীবনের সহজ-সরল মুহূর্তগুলোকে এভাবে উপভোগ করার ধরণটি সাদিয়াকে অনুরাগীদের কাছে আরও বেশি প্রিয় করে তুলেছে।


মন্তব্য