ব্রণ দূর করার উপায় জানালেন তামান্না

তামান্না
  © সংগৃহীত

দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া অভিনয়ের পাশাপাশি তাঁর ত্বক ও সৌন্দর্য নিয়েও আলোচনায় থাকেন। ‘বাহুবলী’ থেকে ‘স্ত্রী ২’ -বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন তিনি। তবে সম্প্রতি নিজের ত্বকের একটি সাধারণ সমস্যার কথা জানিয়েছেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে তামান্না বলেন, অন্য অনেকের মতো তাঁরও মাঝে মাঝে ব্রণ হয়। এই সমস্যা মোকাবিলায় নিজের অনুসরণ করা একটি অদ্ভুত ঘরোয়া পদ্ধতির কথাও জানান তিনি।

তামান্নার দাবি, তিনি কখনো কখনো ব্রণের ওপর নিজের লালা ব্যবহার করেছেন। বিশেষ করে ঘুম থেকে ওঠার পরের লালা ব্যবহারে উপকার পান বলে জানান অভিনেত্রী। তবে এটি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা; ব্রণ চিকিৎসায় এমন পদ্ধতির বৈজ্ঞানিক কার্যকারিতার প্রমাণ নেই এবং ত্বকে লালা ব্যবহারের পরামর্শও চিকিৎসাবিজ্ঞানে প্রচলিত নয়।

অভিনেত্রী জানান, অতীতে ব্রণ কমানোর জন্য অ্যাপেল সাইডার ভিনেগার ও মাটি মিশিয়েও ব্যবহার করেছেন তিনি। তবে নিজের অভিজ্ঞতা সবার জন্য কার্যকর হবে এমন দাবি করেননি তামান্না।

ত্বকের সমস্যা হলে বিশেষ করে কিশোর-কিশোরীদের ক্ষেত্রে নিজের মতো করে বিভিন্ন উপাদান বা ঘরোয়া পদ্ধতি ব্যবহারের বদলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্বও তুলে ধরেছেন অভিনেত্রী। কারণ একেক ধরনের ত্বকের জন্য একেক ধরনের চিকিৎসা প্রয়োজন হতে পারে।


মন্তব্য