আবেদনময়ী স্পর্শিয়া

স্পর্শিয়া
  © ফেসবুক

রোদমাখা বিকেলে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করেন তিনি। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।

ছবিতে হলুদ ফুলের নকশা করা একটি পোশাকে দেখা গেছে স্পর্শিয়াকে। খোলা চুলে রোদের আলোয় দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। ছবিগুলোর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’ যুক্ত করেন অভিনেত্রী।

পোস্টের ক্যাপশনে স্পর্শিয়া লেখেন, ‘শি অ্যান্ড দ্য সান’। ছবিগুলো প্রকাশের পর তাঁর অনুসারীরা বিভিন্ন মন্তব্য করেন। অনেকেই তাঁর ছবি ও সাজের প্রশংসা করেছেন।

ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, বর্তমানে দেশের বাইরে রয়েছেন স্পর্শিয়া। বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। নিউইয়র্কে তাঁর পরিবার থাকায় বিভিন্ন সময় সেখানে যাতায়াত করেন অভিনেত্রী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দেখেন স্পর্শিয়া। পরে ঘুরে দেখেন নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি এবং মার্থা গ্রাহামের প্রদর্শনী। ভ্রমণের পাশাপাশি শিল্প-সংস্কৃতির বিভিন্ন আয়োজন উপভোগ করছেন তিনি।

এদিকে অভিনয়েও ব্যস্ত রয়েছেন স্পর্শিয়া। বর্তমানে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ অভিনয় করছেন তিনি। এতে তাঁর সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে।


মন্তব্য