দিনশেষে আমি শুধু আপনাদের: নায়লা
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৩৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৩৮ PM
২৮ দিন আগের একটি ঘটনা ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নয়লা নাঈম।
আজ রবিবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
নিজের কয়েকটি ছবি শেয়ার করে পোস্টে নায়লা নাঈম লেখেন, ‘গত ২৮ দিনে আমার পেজের ইনবক্সে প্রায় ৯০০০ মেসেজ এসেছে।
আপনারা প্রতিদিন আমাকে ইনবক্সে নক করে খোঁজখবর নেন, আমি ভালো আছি কিনা বা আমার এই লেখাটা ভালো লেগেছে... ঐ মন্তব্যটা আপনাদের খারাপ লেগেছে... সব কিছুর যে অনুভূতিগুলো আমাকে প্রকাশ করেন... যা সত্যি আমার জন্য আনন্দদায়ক।
আপনাদের ভাল লাগা, ভালোবাসা, চর্চা, সমালোচনায় আমি জর্জরিত... সিক্ত।
দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদের সব মেসেজ পড়তে পারি না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে ক্ষমা করবেন।
কেননা দিনশেষে আমি নায়লা নাঈম শুধুমাত্র আপনাদের জন্য।’
সবশেষে তিনি নোট দিয়ে লেখেন, ‘প্রমোশনাল একটা ড্রেস পড়েছিলাম তাদেরকে সুন্দর ছবি তুলে দেবো এই জন্য। দুঃখের বিষয় সূর্যের আলো ছিল না এবং এক ঘন্টায় ৩ বার ইলেকট্রিসিটি চলে গেছে, যে জন্য লাইট ঠিক মতো ফাংশন করছিল না। ছবিগুলো ক্লিয়ার না... আমি দুঃখিত।’