আমিশার ভিডিও ভাইরাল

আমিশা
  © সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আমিশা।

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী তাজ মহল প্যালেসে ধারণ করা ওই ভিডিওতে বন্ধুদের সঙ্গে হার্দিককে পরিচয় করিয়ে দিতে দেখা যায় আমিশাকে। একপর্যায়ে ক্রিকেটারের কাঁধে হাত রাখেন তিনি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে।

ভিডিওটি এক্সে শেয়ার করে এক ব্যবহারকারী দাবি করেন, বেঙ্গালুরুর একটি পার্টিতে আমিশার আচরণে হার্দিকের সঙ্গে তার বিশেষ সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও বাড়ে।

এ নিয়ে বিরক্তি প্রকাশ করে ওই পোস্টের জবাব দেন আমিশা। কটাক্ষের সুরে তিনি লেখেন, হ্যাঁ, একদম ঠিক ধরেছেন! হার্দিকের গায়ে হাত রাখার মধ্যে সত্যিই খুব রোমান্টিক ব্যাপার ছিল!

অভিনেত্রী আরও বলেন, আমি আপনাকে চিনি না, তবে নিশ্চিতভাবে বলতে পারি আপনার কোনো মেয়ে বন্ধু নেই। এমন কোনো পোস্ট করার আগে আপনার উচিত অন্তত একজন মেয়েকে বন্ধু হিসেবে পাওয়া।

হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছে। তবে এবার আমিশার সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে নতুন করে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়।

অন্যদিকে, আমিশা প্যাটেল বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন। ‘গদর ২’ সিনেমার সাফল্যের পর আসন্ন ‘গদর ৩’-এ ফের সকিনার চরিত্রে দেখা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।


মন্তব্য