‘এর শেষ দেখে ছাড়ব’

বাঁধন
  © কোলাজ: বাংলাকণ্ঠ

ইতালির ভেনিসে নিজের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ বিষয়ে তিনি বলেছেন, আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

বাঁধন বলেন, আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটা নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে। আজকে আমাদের অ্যাম্বাসেডর (ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত) ফোন করেছেন। তার অফিস থেকে লোক আসছে। তাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে।

তিনি আরও বলেন, যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা অলরেডি অনেকজনকে আইডেন্টিফাই করেছি। 

বাঁধন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রত্যেকটা মানুষই গতকাল থেকে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মনে করি, আমি একজন গর্বিত বাংলাদেশি।

ওই ঘটনার পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানও জানিয়েছেন, অভিনেত্রী বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমানে ভেনিসেই আছেন বাঁধন। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির ভেনিসে বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।


মন্তব্য