নতুনে পাওলি
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ PM
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত নতুন সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্নধর্মী এক চরিত্রে হাজির হয়েছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। নিখিল আদবানি পরিচালিত সিরিজটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, তাদের আদর্শ, সাহস ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই পিরিয়ড ড্রামা। সিরিজ মুক্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন পাওলি। এতে সিরিজটির সেটের নেপথ্যের বেশ কিছু দৃশ্যও দেখা গেছে।
‘দ্য রেভলিউশনারিজ’-এর অন্যতম আকর্ষণ এর কাস্টিং। রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম, শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রয়েছেন রোহিত সরফ, প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা গেছে প্রতিভা রান্তাকে। কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পিরজাদা।
এই চার বিপ্লবীকে ঘিরেই এগিয়েছে সিরিজটির মূল গল্প। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী ও কাশিশ সালুজা। জেসন শাহ অভিনয় করেছেন জেনারেল ডায়ারের চরিত্রে।
সিরিজে পাওলি দামের চরিত্রটি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ঐতিহাসিক সময়ের আবহে তার নতুন চরিত্র ও অভিনয় দর্শকদের কেমন প্রতিক্রিয়া তৈরি করে, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: দ্য ওয়াল