সৌন্দর্যের শুরু কখন, জানালেন শ্রাবন্তী

শ্রাবন্তী
  © সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব। নিয়মিতই নিজের নতুন ছবি ও নানা মুহূর্তের ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারও ব্যতিক্রম হয়নি। নতুন সাজে একাধিক ছবি প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে ভিন্নধর্মী সাজে দেখা গেছে শ্রাবন্তীকে। খোলা চুল, কালো টপ এবং পরিপাটি সাজে আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা প্রতিক্রিয়া।

পোস্টটি প্রকাশের মাত্র ২৩ ঘণ্টার মধ্যেই এতে ১০ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। পাশাপাশি মন্তব্যের ঘরে অভিনেত্রীর প্রশংসায় মুখর হয়েছেন অনেকে।

সামাজিক মাধ্যমে শ্রাবন্তীর অনুসারীর সংখ্যা অনেক। ফলে তার নতুন কোনো ছবি প্রকাশ পেলেই তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ছবিগুলোর সঙ্গে নিজের একটি বার্তাও শেয়ার করেছেন শ্রাবন্তী। সেখানে তিনি লিখেছেন, ‘সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।’

অভিনেত্রীর এই বার্তার পাশাপাশি তার সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতিও নজর কেড়েছে নেটিজেনদের। কেউ প্রশংসা করেছেন তার লুকের, আবার কেউ জানিয়েছেন ভালোবাসা ও মুগ্ধতার কথা।


মন্তব্য