জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ব্রুকডেল হাসপাতাল পরিদর্শন
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ PM
বুধবার (১১ নভেম্বর) হাসপাতালটি পরিদর্শনকালে তাঁকে স্বাগত জানান ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালক ড. মুজিবুর আর. মজুমদার। তিনি যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।
পরিদর্শনকালে অধ্যাপক ড. আমানুল্লাহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং হাসপাতালের আধুনিক চিকিৎসা অবকাঠামো, প্রযুক্তিগত সুবিধা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন তিনি।
এ সময় বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে আধুনিকায়ন, আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং উন্নত চিকিৎসাশিক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ড. মুজিবুর আর. মজুমদার বাংলাদেশে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবিত প্রকল্পের পরিকল্পনা তুলে ধরেন। এ প্রকল্পের আওতায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল শিক্ষা, চিকিৎসক তৈরি এবং দক্ষ নার্সিং পেশাজীবী গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নে অধ্যাপক ড. আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার পারস্পরিক সহযোগিতা এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া প্রকল্পটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও তাঁরা আলোচনা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং চিকিৎসাশিক্ষার অভিজ্ঞতা কাজে লাগানো গেলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এএসএএএল (ASAAL)-এর সভাপতি ও ন্যাশনাল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী। এ ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য খাতে কর্মরত অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালট্যান্ট মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। ধারাবাহিক আলোচনা ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব হলে দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা, আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা, মানসম্মত মেডিকেল শিক্ষা এবং দক্ষ নার্সিং প্রশিক্ষণের সুযোগ বাড়বে।