ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরে আগুন, ফ্লাইট সাময়িক স্থগিত
- ডেস্ক রিপোর্ট:
- প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৪ AM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৪ AM
আমেরিকার আগ্রাসনের ১৬তম দিনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায়। বহু দূর থেকে সেই আগুনের শিখা দেখা গেছে আকাশে। সিভিল ডিফেন্স দল আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, যাচাই করা ফুটেজে দেখা গেছে আগুন আগে বিমানবন্দরের স্থাপনায় লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, সিভিল ডিফেন্স দল ‘শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাতের কারণে সৃষ্ট আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, দুবাই সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে সমস্ত যাত্রী এবং কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।