লেবাননের গ্রাম দখলের দাবি ইসরায়েলের
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:২৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৫:২৬ PM
দক্ষিণ লেবাননের হাদ্দাথা গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গ্রামটি তাদের ঘোষিত ‘নিরাপত্তা এলাকার’ অংশ।
ইসরায়েলি সংবাদমাধ্যম আরুতজ শেভা’র বরাত দিয়ে সেনাবাহিনী জানিয়েছে, হাদ্দাথা হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। অভিযানের সময় সেখানে ৯০টির বেশি অবকাঠামো ও গুলি ছোড়ার অবস্থান ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া অভিযানে হিজবুল্লাহর ২০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
তবে এসব দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চলা অবস্থায় এ হামলা ও দখলের ঘটনা ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: আল জাজিরা