দুই দেশের মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

ইরান
  © সংগৃহীত

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, ‘অপারেশন থান্ডার’-এর ২২তম ধাপে জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২২ জুলাই) ভোরে এ হামলা চালানো হয় বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

বুধবার প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের আল আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর আবাসন ও কল্যাণমূলক স্থাপনা, পাশাপাশি সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

এছাড়া বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতেও ‘আরাশ’ ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে তেহরান। বিবৃতিতে বলা হয়, ওই হামলায় সামরিক সরঞ্জামের গুদাম, বড় আকারের সংরক্ষণাগার এবং ভারী সামরিক বিমানের রক্ষণাবেক্ষণ শেল্টার লক্ষ্যবস্তু ছিল।

ইরানের সেনাবাহিনী জানায়, ‘অপারেশন থান্ডার’-এর সর্বশেষ ধাপ দক্ষিণ ইরানের ‘বীর ও অবিচল জনগণের’ প্রতি উৎসর্গ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের সমর্থন এবং ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম ও শহীদ কমান্ডারদের আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সেনাবাহিনী চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখবে।

এদিকে ইরানের দাবি, যুক্তরাষ্ট্র টানা ১১তম রাতের মতো দেশটির বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যা তারা ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে।

এর জবাবে পশ্চিম এশাজুড়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা অব্যাহত রেখেছে বলেও সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে।


মন্তব্য