ভারতজুড়ে নতুন কর্মসূচি সিজেপির

সিজেপি
  © সংগৃহীত

শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর কথিত পুলিশি নির্যাতনের প্রতিবাদে আগামীকাল রোববার (২৬ জুলাই) সারা ভারতে নীরব মোমবাতি মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

আজ শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দলটি সমর্থকদের নিজ নিজ জেলার জেলা প্রশাসকের (ডিস্ট্রিক্ট কালেক্টর) কার্যালয়ের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায়। দ্য ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

এদিকে, নিট-ইউজি প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে শনিবার সিজেপি ও ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে আরও এক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।

সরকারের পক্ষ থেকে নীতিগতভাবে আন্দোলনের সময় আত্মহত্যায় প্ররোচিত হওয়ার অভিযোগে প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো (এফআইআর) প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে সিজেপির অন্যতম প্রধান দাবি—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ—এখনও অমীমাংসিত রয়েছে। ফলে এ ইস্যুতে আজকের বৈঠকে সিজেপি অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


মন্তব্য