১৬ বছরের শিক্ষার্থীর সঙ্গে... আদালতে শিক্ষিকা
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ PM
যুক্তরাজ্যে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক শিক্ষিকার বিরুদ্ধে। ব্রনওয়েন জেমস নামের ওই শিক্ষিকা ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক ছিলেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ওই শিক্ষার্থী প্রথমে জেমসের সঙ্গে স্ন্যাপচ্যাটে যুক্ত হওয়ার চেষ্টা করলেও তিনি তাতে রাজি হননি। পরে জেমস নিজেই তাকে স্ন্যাপচ্যাটে যুক্ত করেন। এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে তা ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয় বলে অভিযোগ করা হয়।
প্রসিকিউশনের দাবি, পরে তারা বাইরে দেখা করেন এবং একপর্যায়ে জেমসের বাড়িতেও যান। সেখানে টেলিভিশনে উইম্বলডন টেনিস ম্যাচ দেখার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে আদালতকে জানানো হয়।
অভিযোগে আরও বলা হয়, জেমস ওই কিশোরকে ভালোবাসার কথা জানিয়েছিলেন এবং তার সঙ্গে অন্য কোথাও চলে যাওয়ার কথাও বলেছিলেন। একান্ত সময়ে তাকে বিশেষ নামে সম্বোধন করতে বলতেন বলেও অভিযোগ রয়েছে।
ওই শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, শুরুতে সম্পর্কটি তার কাছে স্বাভাবিক ও ভালো মনে হয়েছিল। পরে সে বুঝতে পারে, শিক্ষিকা ধীরে ধীরে তার ওপর প্রভাব বিস্তার করছিলেন।
তবে ব্রনওয়েন জেমস তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। মামলাটি নিয়ে আদালতে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট