সরকারি ব্যাংকে চাকরি, পদ ২২০

চাকরি
  © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৬ থেকে ১০ গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭টি ক্যাটাগরিতে মোট ২২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের পদগুলোর মধ্যে রয়েছে সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সিনিয়র অফিসার (আইন), সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট), ফিনান্সিয়াল এনালিস্ট, আইন কর্মকর্তা, সিনিয়র অফিসার (নিরীক্ষা) ও প্রটোকল অফিসার।

পদ ও গ্রেড

গ্রেড-৯, বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা:

সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)—৬টি
সহকারী প্রকৌশলী (টেক্সটাইল)—৩টি
সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার)—২টি
সহকারী প্রকৌশলী (আর্কিটেকচার)—৪টি
সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)—৭টি
সহকারী প্রকৌশলী (সিভিল)—২২টি
সিনিয়র অফিসার (আইন)—৮১টি
সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট)—১৪টি
ফিনান্সিয়াল এনালিস্ট—১টি
সিনিয়র অফিসার (নিরীক্ষা)—২০টি

গ্রেড-১০, বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা:

উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)—৮টি
উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)—৯টি
উপসহকারী প্রকৌশলী (সিভিল)—৩৬টি
উপসহকারী প্রকৌশলী (আর্কিটেকচার)—১টি
উপসহকারী প্রকৌশলী (টেক্সটাইল)—৪টি
প্রটোকল অফিসার—১টি

গ্রেড-৬, বেতন স্কেল ৩৫,৫০০–৬৭,০১০ টাকা:

আইন কর্মকর্তা—১টি

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে আইন কর্মকর্তা (১৫ নম্বর পদ) পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

আবেদন পদ্ধতি: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আগে থেকে সিভি আইডি ও পাসওয়ার্ড থাকলে তা ব্যবহার করে আবেদন করা যাবে।

নতুন প্রার্থীদের সংশ্লিষ্ট পদের পাশে থাকা ‘Apply Online’ অপশনে ক্লিক করে পরবর্তী পেজের নিচে ‘Register Now’ লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন শেষে প্রার্থী একটি সিভি আইডি নম্বর পাবেন। ভবিষ্যতে ব্যবহারের জন্য সিভি আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি: আবেদন ফি ২০০ টাকা।

আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটে পাওয়া যাবে।


মন্তব্য