যেই ভারত হাসিনা পালে, সেই  ভারত ভেঙে দাও' স্লোগানে উত্তাল রাজপথ 

ভারতীয়
  © সংগৃহীত

জুলাই গণহত্যায় মানবতা বিরোধী আর্ন্তজাতিক অপরাধ আদালতে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী সাবেক প্রধানমন্ত্রী ও পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার শুটার সিরিয়াল কিলার ফয়সালসহ সকল গণহত্যাকারীদের ফেরতের দাবিতে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে জুলাই ঐক্য নামের প্লাটফর্ম। 

বুধবার বিকাল ৩ টায় রাজধানীর রামপুরা ব্রীজ থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে এ কর্মসূচি শুরু করে। 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশনার' নামে এ কর্মসূচি শুরু করে। এ সময় তারা 'তুমি কে আমি কে, হাদি-হাদি, যেই ভারত হাসিনা পালে, সেই  ভারত ভেঙে দাও, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা, দালালী না আজাদী, আজাদী-আজাদী, যদি পেতে চাও মুক্তি ছাড়তে হবে ভারত ভক্তি, ইনকিলাব ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদসহ আরো বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিকাল ৩ টায় শুরু হয়ে মিছিলটি বাড্ডা লিংকরোডে পৌঁছালে সেখানে প্রথম পুলিশী বাধার মুখে পড়ে। এ সময় উত্তেজিত জনতা পুলিশী ব্যারিকেড ভেঙ্গে গুলশান বারিধারার দিকে অগ্রসর হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মসূচি চলছে।
বিস্তারিত আসছে.... 


মন্তব্য