বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি
  © সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে তার কার্যক্রম শুরু করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়।

পরে পিজিআরের একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।

এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে গিয়ে দায়িত্বভার গ্রহণ-পরবর্তী কার্যক্রম শুরু করেন এবং সেখানে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন।

পরে তিনি বঙ্গভবনের বিভিন্ন অফিস, গ্যালারি হল এবং রাষ্ট্রপতির তোষাখানা পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির সচিববৃন্দ ও সহকারী সামরিক সচিব তার সঙ্গে উপস্থিত ছিলেন।


মন্তব্য