আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন সেনাপ্রধানের
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:২০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৫:২০ PM
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।